insta logo
Loading ...
×

ট্রাক্টর পিষল যুবককে

ট্রাক্টর পিষল যুবককে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বালি বোঝাই ট্রাক্টর পিষে দিল যুবককে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার ঝালদা থানার ইলু গ্রামে। মৃতের নাম রমেশ মাহাত (৩০)। তার বাড়ি এই গ্রামেই। বৃহস্পতিবার দিনমজুর ওই যুবক কাজ করতে যাচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে একটি বালি বোঝাই ট্রাক্টর পথচারী যুবককে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটিকে আটক করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।

Post Comment