নিজস্ব প্রতিনিধি,হুড়া:
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। ধৃত যুবকের বাড়ি হুড়া থানা এলাকায়।
সোমবার ওই কিশোরীর মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে একটি মামলা রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলার বিশেষ আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।










Post Comment