নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এক নার্সিং পড়ুয়াকে ধর্ষনের অভিযোগ উঠল এক যুবককে বিরুদ্ধে । ঘটনায় তরুণীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শুভদীপ রায়। তার বাড়ি কেন্দা থানার রাজনোওয়াগড় গ্রামে। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বৃহস্পতিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তরুণীর বাবা পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত যুবক তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রায় তিন থেকে চার বছর ধরে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল।










Post Comment