insta logo
Loading ...
×

বরাবাজারে নাবালিকাকে অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার

বরাবাজারে নাবালিকাকে অপহরণের ঘটনায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

এক নাবালিকাকে অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নাবালিকা মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ধনঞ্জয় মণ্ডল। তার বাড়ি বান্দোয়ান থানার শিরিষগোড়া গ্রামে। সোমবার ওই যুবককে বাঁকুড়ার মেজিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ওই কিশোরীকে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর বরাবাজার এলাকার এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান তার নাবালিকা মেয়েকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি অপহরণের মামলা রুজু হয়। তদন্তে নেমে অবশেষে দু’মাস পর ওই কিশোরীকে উদ্ধার করে বরাবাজার থানার পুলিশ। তারপরেই শিশু কল্যাণ কমিটির মাধ্যমে ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Post Comment