insta logo
Loading ...
×

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় যুবক ও গৃহবধূর মৃ*ত্যু, তদন্তে পুলিশ

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় যুবক ও গৃহবধূর মৃ*ত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রেললাইনের ধারে উদ্ধার হল এক যুবক ও এক গৃহবধূর ক্ষতবিক্ষত দেহ।
পুরুলিয়া কোটশিলা রেল লাইনে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান তারা দুজনেই।
ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে পুরুলিয়া কোটশিলা শাখার লাইনে , পুরুলিয়া রেলওয়ে স্টেশনে অদূরে।স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে ছিল ক্ষতবিক্ষত দুজনের দেহ। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মৃতরা হলেন গন্ধু বাউরি (২৪) ও পূর্ণিমা বাউরি (৩৫)। দু’জনেরই বাড়ি পুরুলিয়া সদর থানার কর্পূরবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমা বিবাহিতা হলেও এলাকার বাসিন্দা গন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি গন্ধুর পরিবারের পক্ষ থেকে তার অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকৃত কারণ সামনে আসবে

Post Comment