দেবীলাল মাহাত, আড়শা:
বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন হল আড়শায়। শুক্রবার আড়শা কৃষি দফতরের উদ্যোগে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন ব্লকের বিভিন্ন প্রান্তের চাষিরা। এদিন মাটি বিষয়ে সচেতনতা বাড়াতে চাষিদের কাছে দিনটির গুরুত্ব আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আড়শা ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক , আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উৎপল কুমার, সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ রাজোয়াড় প্রমুখ। ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, চাষের আগে জমির স্বাস্থ্য সম্পর্কে তথ্য থাকা জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চাষিরা স্বাস্থ্য পরীক্ষা না করেই চাষ করে থাকেন। ভালো ফলনের আশায় যথেচ্ছ ও অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেন। তা একেবারেই ঠিক নয়। এর ফলে চাষের খরচ বাড়ার সাথেসাথে ফলনও কমে যায়। একই সাথে মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে জমি এক সময় বন্ধ্যাত্ব হয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।
তিনি আরও জানান, এদিন ব্লকের ৩০ জন চাষির হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মাটির অনুখাদ্য হিসাবে জিঙ্ক ও ব্রোন, মাটিকে ধরে রাখার জন্য একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়েছে।











Post Comment