নিজস্ব প্রতিনিধি, মানবাজার: মানবাজারে বিশ্ব ব্রেইল দিবস উদযাপন হলো। শনিবার ছিল বিশ্ব ব্রেইল দিবস। বিখ্যাত শিক্ষক লুই ব্রেইলের জন্মদিন। তিনি যুগান্তকারী ব্রেইল লিপির আবিষ্কর্তা। শিক্ষা যোগাযোগ সামাজিক অন্তর্ভুক্তির মত প্রতিটি ক্ষেত্রে ব্রেইলের বিশেষ ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্র সংঘ প্রতিবছর ৪ঠা জানুয়ারি দিনটিকে বিশ্ব ব্রেইল দিবস হিসেবে স্মরণ করে থাকে। মুল লক্ষ্য বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে ব্রেইলের মূল্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি আজ শনিবার মানবাজার শহরে দৃষ্টি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালনায় ও মাঝিহিড়া জাতীয় বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় উদযাপন করা হলো বিশ্ব ব্রেইল দিবস।











Post Comment