insta logo
Loading ...
×

সক্রিয় হতে হবে কর্মীদের, ভান্ডারপুয়াড়ায় সুজয়ের ভোকাল টনিক

সক্রিয় হতে হবে কর্মীদের, ভান্ডারপুয়াড়ায় সুজয়ের ভোকাল টনিক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে জোর দিল তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে রবিবার পুরুলিয়া ১ নং ব্লকের ভান্ডারপুয়াড়া চিপিদা অঞ্চলে দলের কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় । তিনি কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনা করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা, ভোটারদের কাছে পৌঁছানোর কৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।সূত্রের খবর, বৈঠকে সংগঠনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মীদের আরও সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান প্রার্থী ।

Post Comment