insta logo
Loading ...
×

মেলায় মহিলা ফুটবল

মেলায় মহিলা ফুটবল

দেবীলাল মাহাত, পুরুলিয়া:

শেষ হল পাঁচ দিনের ‘বিদ্যাসাগর মেলা’। সর্বজনীন শিক্ষা ও বিজ্ঞান ভাবনা প্রসারের লক্ষ্যে পুরুলিয়ার টামনা আবাসিক বিদ্যালয়ে পাঁচ দিনের বিদ্যাসাগর মেলা শুরু হয় ২২শে জানুয়ারী। আয়োজক বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি পুরুলিয়া জেলা কমিটি ও বিদ্যাসাগর ফাউন্ডেশন ফর এডুকেশন। বুধবার বণার্ঢ্য শোভাযাত্রা করে এলাকা পরিক্রমার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। মেলা শেষ হয় রবিবার। মেলা উপলক্ষ্যে ছিল চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির ,শিক্ষা সংস্কৃতি বিষয়ক সেমিনার, মডেল প্রদর্শনী ,সঙ্গীত,নাটক,ছৌনাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন হয় অনুর্দ্ধ ১৭ মহিলা ফুটবল খেলা। এদিন খেলা দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয় মাঠে।

Post Comment