নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
নিজের বাড়ি থেকেই এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য পুরুলিয়ার আদ্রা থানার আপার বেনিয়াশোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম ঝর্ণা কর্মকার (৪৬)। বুধবার সকালে ঝর্ণার স্বামী কর্মস্থল থেকে বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রী ঝুলছেন। প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলেও চিকিৎসকদের আর কিছুই করার ছিল না। তদন্ত শুরু করেছে পুলিশ।








Post Comment