insta logo
Loading ...
×

বধূর ঝুলন্ত দেহ

বধূর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

বাপের বাড়িতে থাকতো বিবাহিতা মেয়ে। সেই বাপের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ হলো উদ্ধার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার কোটশিলা থানার ডুরগু গ্রামে। মৃতার নাম রূপা কর্মকার (১৯)। বছর তিনেক আগে ঝাড়খন্ডে বিয়ে হয়েছিল ওই তরুণীর। গত এক বছর ধরে তিনি বাপের বাড়িতেই থাকতেন। রবিবার দুপুরে রুমের দরজা ছিল বন্ধ। পরিবারের লোকজন দেখতে পান গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই বধূ। দরজা ভেঙে রূপাকে উদ্ধার করে তড়িঘড়ি কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। পুলিশ জানিয়েছে, সোমবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল হবে। তারপর দেহটি পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

Post Comment