নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
অজ্ঞাত পরিচয় কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। মাঝ রাতে রাস্তা থেকে তার থেঁতলানো মৃতদেহ উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্য পুরুলিয়ার বান্দোয়ানে। পুলিশ জানিয়েছে মৃতার নাম মিনি মাজি (৫৫)। তার বাড়ি বান্দোয়ান থানার মাংলা গ্রামে। বুধবার রাতে বান্দোয়ান ব্লক সদরের বোম্বে চক থেকে বাস স্ট্যান্ড রাস্তায় ওই মহিলার দেহটি পুলিশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।











Post Comment