insta logo
Loading ...
×

মাটিতে পড়ে প্রৌঢ়া নিহত

মাটিতে পড়ে প্রৌঢ়া নিহত

সম্রাট নাগ, বরাবাজার:

হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার। চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার বরাবাজার থানার শাঁখারি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম নিরতি মাহাতো (৫৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে দুপুরবেলা প্রৌঢ়া নিজেদের বাড়ির সামনে মাটিতে হঠাৎ লুটিয়ে পড়ে জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু চিকিৎসকের আর কিছু করার ছিল না। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Post Comment