নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
ভোট যত এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে দলবদল। পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের জিতুজুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেত্রী চুমকি সরেন। তাঁর সঙ্গে আরও পাঁচটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে এদিন।
নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি ও বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো, রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম প্রমুখ।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন চুমকি। যোগদানের পর তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূলে এসেছি।” আদিবাসী নেতা গুরুপদ টুডুর বক্তব্য, “ভোট যত এগোবে, মানবাজারে বিরোধী শিবিরে ভাঙন তত বাড়বে।”











Post Comment