insta logo
Loading ...
×

আদ্রা হবে পুরসভা? দাবি তৃণমূল প্রার্থী সৌমেনের ইস্তাহারে

আদ্রা হবে পুরসভা? দাবি তৃণমূল প্রার্থী সৌমেনের ইস্তাহারে

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

কাশিপুর বিধানসভা কেন্দ্রে সৌমেন বেলথরিয়া তাঁর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন। পাশাপাশি সৌমেন-এর নেতৃত্বে জোরদার প্রচার চলছে, যা এলাকায় ‘সবুজ ঝড়’ তুলেছে বলে দাবি দলীয় মহলের।
ইস্তাহারে তিনি প্রতিশ্রুতি দেন, আদ্রাকে পুরসভা করা হবে। এলাকার নাগরিক পরিষেবা ও পরিকাঠামো আরও উন্নত করা হবে, যোগ্য পরিবারদের স্বচ্ছভাবে জমির অধিকার দেওয়া হবে,
কাশিপুর ব্লকে দীর্ঘদিন ধরে আটকে থাকা জল প্রকল্প দ্রুত সম্পূর্ণ করা হবে,নতুন হোস্টেল তৈরি ও পুরনো হোস্টেলের সংস্কার করা হবে,স্কুলে আধুনিক পরিকাঠামো, শিক্ষক বৃদ্ধি এবং নতুন ছাত্রাবাস তৈরি করা হবে, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, পরিকাঠামো ও পরিষেবা বাড়ানো হবে,প্রয়োজনীয় ওষুধ, কর্মী ও জরুরি পরিষেবা নিশ্চিত করা হবে,প্রয়োজনীয় ওষুধ, কর্মী ও জরুরি পরিষেবা নিশ্চিত করা হবে,একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম তৈরি করা হবে।
তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ঘরে ঘরে পৌঁছে এই ইস্তাহারের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

Post Comment