insta logo
Loading ...
×

কেমন হবে নির্বাচনী রণকৌশল? বিশেষ বৈঠকে জানালেন পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী সুজয়

কেমন হবে নির্বাচনী রণকৌশল? বিশেষ বৈঠকে জানালেন পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী সুজয়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই, প্রার্থীরা নিজেদের এলাকায় জোর কদমে প্রচার শুরু করেছেন । শুক্রবার, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ২ নম্বর ব্লকের নির্বাচন কমিটির সঙ্গে এক বিশেষ বৈঠক করলেন।

বৈঠকে আগামী দিনের প্রচার সূচি এবং বুথ স্তরের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা যুব সংগঠনের সহ-সভাপতি বিকাশ মাহাত, ব্লক সভাপতি হেমন্ত রজক, বর্ষীয়ান নেতা হলধর মাহাত, প্রভাস মাহাত সহ যুব, মহিলা ও আইএনটিটিইউসি-র সমস্ত শাখা সংগঠনের ব্লক নেতৃত্ব।

জেলা যুব সহ-সভাপতি বিকাশ মাহাত বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো। আজ আমরা ব্লকের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে বসেছিলাম। আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের যুব সমাজ প্রতিটি বুথে পাহারাদারের কাজ করবে। প্রার্থীকে বড় ব্যবধানে জয়ী করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”

এদিন প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন ,”প্রতিটি শাখা সংগঠনের কার্যকর্তাদের নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।”

Post Comment