insta logo
Loading ...
×

বাম আমলের বঞ্চনা কাটিয়ে পুরুলিয়ায় নিজের ঘর পেলো মন্ত্রীর পর্ষদ

বাম আমলের বঞ্চনা কাটিয়ে পুরুলিয়ায় নিজের ঘর পেলো মন্ত্রীর পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিদায় ভাড়াবাড়ি। অবশেষে পুরুলিয়ায় নিজস্ব ভবন পেল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। দীর্ঘদিন ভাড়া বাড়িতে দফতরের কার্যালয় চলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জেলায় নিজস্ব ভবন পেল এই গুরুত্বপূর্ণ অফিস। শুক্রবার সাউথ লেক রোডে অর্থাৎ কৃষি ভবনের পাশে ওই পর্ষদের ঝাঁ চকচকে ভবনের উদ্বোধনে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যারানি টুডু।

২০০০ সালের মে মাসে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলার ৭৪টি ব্লক নিয়ে গঠিত হয় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ । তবে বাঁকুড়া , বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলায় নিজস্ব কার্যালয় থাকলেও পুরুলিয়া জেলায় এতদিন তা ছিল না । অথচ পরিবর্তনের জমানায় প্রথমে এই পর্ষদের মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো। পরে মন্ত্রী হন সন্ধ্যারানি টুডু। ২০১৪ সাল থেকে এই কার্যালয় জেলা প্রশাসনিক ভবনে ছিল। পরবর্তীকালে জেলা পরিষদে যায়। তারপর পুরুলিয়া শহরের রাঘবপুরে ভাড়া ঘরে এই কার্যালয় চলত। আধিকারিক সহ ইঞ্জিনিয়ারদের কাজের অসুবিধা হতো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ঝকঝকে এই ভবন নির্মাণ করা হয়েছে।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থাম, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজীবলোচন সরেন, বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।

Post Comment