insta logo
Loading ...
×

কাটল মোন্থার প্রভাব? আজ আবার বৃষ্টি?

কাটল মোন্থার প্রভাব? আজ আবার বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব কেটে গেলেও তার রেশ এখনও রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে হালকা বৃষ্টি হয়েছে।

জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়া ব্লকে, ৩৯.৬ মিলিমিটার। তার ঠিক পরেই হুড়া ব্লকে বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। নিতুড়িয়ায় ২৬ মিলিমিটার, পুঞ্চায় ১৭.৬ মিলিমিটার এবং কাশিপুরে ১৭.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে কম বৃষ্টি হয়েছে বাঘমুন্ডি (৪.২ মিমি) ও মানবাজারে (১০ মিমি)।

৩০ অক্টোবর জেলায় বৃষ্টিপাত
১. হাতোয়াড়া — ১০.২ মিমি
২. জয়পুর — ১৩.৮ মিমি
৩. ঝালদা — ১৫.৮ মিমি
৪. বাঘমুন্ডি — ৪.২ মিমি
৫. মানবাজার — ১০.০ মিমি
৬. বলরামপুর — ১০.২ মিমি
৭. বরাবাজার — ১৪.২ মিমি
৮. নিতুড়িয়া — ২৬.০ মিমি
৯. সাঁতুড়ি — ১৪.০ মিমি
১০. পুঞ্চা — ১৭.৬ মিমি
১১. হুড়া— ৩৯.৪ মিমি
১২. কাশিপুর — ১৭.৮ মিমি
১৩. পাড়া — ৩৯.৬ মিমি

পুরুলিয়া জেলার ১৩টি আবহাওয়া কেন্দ্র মিলিয়ে গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ১৭.৯১ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২.১ ডিগ্রি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার সারাদিন মেঘ–রৌদ্রের লুকোচুরি চলবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ১ নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে।

Post Comment