insta logo
Loading ...
×

পুরুলিয়ায় আরও বাড়বে রাতের তাপমাত্রা

পুরুলিয়ায় আরও বাড়বে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

প্রজাতন্ত্র দিবসে শীতের রেশ হালকা পুরুলিয়ায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার জেলায় বৃষ্টিপাত হয়নি। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে।

ভোর ও রাতে শীত অনুভূত হলেও দিনের বেলায় রোদের তেজে শীত কার্যত উধাও। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার জোর কম থাকায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

সব মিলিয়ে সরস্বতী পুজোর পরেই পুরুলিয়ায় শীতের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেল—এমনটাই মত আবহাওয়াবিদদের।

Post Comment