নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শীতের বিদায়ের সুর আরও স্পষ্ট পুরুলিয়ায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) জেলায় বৃষ্টিপাত হয়নি। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে।
দিনের বেলায় রোদের দাপটে শীতের আমেজ অনেকটাই হালকা, তবে ভোর ও গভীর রাতে এখনও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার জোর কমেছে। তার ফলেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকছে। এদিকে আবহাওয়া শুষ্ক হওয়ায় সন্ধ্যে নামতেই পড়ছে পারদ।
পুরুলিয়ার প্রবাদ অনুযায়ী—সরস্বতী পুজোর পর বাসি ভাত খেলেই শীত পালায়। এবারও কি তেমনটা হবে?


Post Comment