insta logo
Loading ...
×

৩৭ ডিগ্রির দাপটের মাঝেই কালবৈশাখীর ঝাপটা, পুরুলিয়ায় গড় বৃষ্টি প্রায় ১৪ মিমি

৩৭ ডিগ্রির দাপটের মাঝেই কালবৈশাখীর ঝাপটা, পুরুলিয়ায় গড় বৃষ্টি প্রায় ১৪ মিমি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

একদিকে চরম গরম, অন্যদিকে কালবৈশাখীর দাপট—দুইয়ের টানাপোড়েনে দিন কাটাল পুরুলিয়া। ৩০ মার্চ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছালো ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে। এ মরশুমের উষ্ণতম। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২২.৫ ডিগ্রি।

এই চড়া গরমের মধ্যেই দুপুর গড়াতেই জেলার বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি নামে। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ১৩.৯৮ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—৪৫.৮ মিমি এবং হুড়ায় ৪৫.২ মিমি। এছাড়া বরাবাজারে ২৬.০ মিমি, কাশিপুরে ২১.৬ মিমি, পুঞ্চায় ১৩.০ মিমি এবং মানবাজারে ১১.০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জয়পুরে ৫.৬ মিমি, বাঘমুণ্ডিতে ৪.৪ মিমি, বলরামপুর ও নিতুড়িয়ায় ৩.২ মিমি করে এবং ঝালদায় ২.৮ মিমি বৃষ্টি হয়েছে। হাতোয়াড়া ও সাঁতুড়িতে বৃষ্টির দেখা মেলেনি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের শেষে এই ধরনের কালবৈশাখী স্বাভাবিক হলেও তা গরমের সামগ্রিক প্রবণতা খুব একটা বদলাতে পারে না। বরং আগামী দিনে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাই বেশি।

Post Comment