insta logo
Loading ...
×

নিম্নচাপের বৃষ্টিতে স্বস্তি, পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত ৬.৭১ মিমি

নিম্নচাপের বৃষ্টিতে স্বস্তি, পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত ৬.৭১ মিমি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত। শেষ বৃষ্টি হয়েছিল নভেম্বরের ৩০ তারিখ। তারপর সোমবার ২৩ ফেব্রুয়ারি। টানা উষ্ণ আবহাওয়ার মাঝেই আচমকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলল পুরুলিয়ার মানুষজনের। ২৩ ফেব্রুয়ারি জেলায় বিভিন্ন ব্লকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হয়েছে। কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৬.৭১ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে হুড়ায়—১৭.৪ মিমি। এছাড়া জয়পুরে ৮.১ মিমি, কাশিপুরে ৮.৪ মিমি, মানবাজারে ৭.০ মিমি, বরাবাজারে ৭.২ মিমি এবং পাড়ায় ৭.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। ঝালদায় ৬.৮ মিমি, বলরামপুরে ৬.২ মিমি ও পুঞ্চায় ৫.৮ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হয়েছে হাতোয়াড়া (৩.১ মিমি), বাঘমুণ্ডি (৩.২ মিমি), নিতুড়িয়া (৩.৬ মিমি) এবং সাঁতুড়িতে (৩.০ মিমি)।

বৃষ্টির দিনেও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। ফলে দুপুরে গরমের দাপট বজায় থাকলেও বৃষ্টির জেরে সন্ধ্যার পর আবহাওয়ায় কিছুটা আরামদায়ক পরিবর্তন অনুভূত হয়েছে।

Post Comment