নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শীত বিদায়ের সুর আরও স্পষ্ট। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই জেলায় দ্রুত বাড়ছে দিনের তাপমাত্রা। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
টানা কয়েক দিন ধরেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দুপুর গড়াতেই রোদের তেজ বাড়ছে, বাইরে বেরোলেই মিলছে গরমের অনুভূতি। বিশেষ করে খোলা মাঠ ও শহরের পাথুরে এলাকায় তাপের প্রভাব বেশি টের পাচ্ছেন মানুষজন। অনেকেই ইতিমধ্যে দুপুরের সময়সূচি বদলাতে শুরু করেছেন।
তবে ভোর ও রাত এখনও তুলনামূলকভাবে মনোরম। সকালে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের সঙ্গে সঙ্গে তা দ্রুত মিলিয়ে যাচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, আকাশ পরিষ্কার ও শুষ্ক আবহাওয়ার কারণেই সূর্যের তাপ সরাসরি ভূমিতে পৌঁছচ্ছে, ফলে দ্রুত বাড়ছে পারদ।
ফেব্রুয়ারির মাঝেই ৩১ ডিগ্রি ছুঁয়ে যাওয়ায় আগাম গরমের আশঙ্কা তৈরি হয়েছে। একই প্রবণতা বজায় থাকলে মার্চের শুরুতেই জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।



Post Comment