insta logo
Loading ...
×

ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি ছুঁলো পারদ, পুরুলিয়ায় আগাম গরমের ইঙ্গিত

ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি ছুঁলো পারদ, পুরুলিয়ায় আগাম গরমের ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ফেব্রুয়ারি শেষ হতে এখনও বাকি প্রায় দু’সপ্তাহ। তার আগেই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পুরুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এমন তাপমাত্রা বৃদ্ধিকে আগাম গরমের ইঙ্গিত হিসেবেই দেখছেন আবহাওয়া পর্যবেক্ষকরা। সকাল থেকেই ঝকঝকে রোদ থাকায় দুপুরের দিকে গরমের অনুভূতি স্পষ্ট হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও পাথুরে অঞ্চলে তাপমাত্রার প্রভাব বেশি টের পাচ্ছেন মানুষজন।

তবে রাতের আবহাওয়া এখনও তুলনামূলকভাবে আরামদায়ক। সূর্যাস্তের পর তাপমাত্রা দ্রুত নামায় হালকা শীতের আমেজ বজায় থাকছে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যই এখন পুরুলিয়ার আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য।

বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার থাকায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে। পাশাপাশি শুষ্ক পশ্চিমী হাওয়ার প্রভাবে বাতাসে আর্দ্রতা কম থাকায় দিনের তাপমাত্রা দ্রুত বাড়ছে। ফলে ফেব্রুয়ারিতেই গরমের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠছে জেলায়।

Post Comment