নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জানুয়ারির শেষে পুরুলিয়ায় শীতের ছোঁয়া সামান্য বাড়তে পারে। যদিও মাঘের শীতের প্রত্যাবর্তনের কোনও ইঙ্গিত নেই। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলায় বৃষ্টিপাত হয়নি। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।
সকালে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই রোদের তাপে শীতের আমেজ মিলিয়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার গতি কমে যাওয়াতেই রাতের ঠান্ডা আর জমতে পারছে না। ফলে জানুয়ারির শেষে এসেও পুরুলিয়ায় শীত কার্যত বিদায়ের পথে। তবে সপ্তাহান্তে রাতের তাপমাত্রা খানিক কমতে পারে।











Post Comment