নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ক্রমশ নামছে পারদ। বছর শেষের মুখে বাংলায় জমাটি ঠান্ডা। খুশি শীতপ্রেমীরা। মঙ্গলবার কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ নেমে গিয়েছে ৮.৮ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। শুধু ২৫ ডিসেম্বরেই নয়, বছরের বাকি দিনগুলিতেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ফলে শীতের কামড় আরও তীব্র হবে বলেই ইঙ্গিত।
তবে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে। ভোর ও রাতের দিকে একাধিক জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে।



Post Comment