insta logo
Loading ...
×

কুয়াশার দাপট অব্যাহত, কাঁপছে পুরুলিয়া

কুয়াশার দাপট অব্যাহত, কাঁপছে পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রবিবার কলকাতা সহ হাওড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

শনিবার কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি। তবে পারদের তীব্র পতনে শীতের কামড় স্পষ্ট। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ১৯.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

দিনভর সূর্যের দেখা মেলেনি বললেই চলে। ঘন কুয়াশা ও শিরশিরে উত্তুরে হাওয়ায় সকাল থেকেই কাঁপছে জেলাবাসী। রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঠান্ডার দাপট অনুভূত হচ্ছে। দীর্ঘদিন পর দিনের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামায় শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়া সক্রিয় হওয়াতেই হঠাৎ এই পারদ পতন। আগামী কয়েকদিন এই ঠান্ডা বজায় থাকতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপটও থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

Post Comment