insta logo
Loading ...
×

সামান্য বৃষ্টি, ৩৫.৫ ছুঁল পুরুলিয়ার পারদ

সামান্য বৃষ্টি, ৩৫.৫ ছুঁল পুরুলিয়ার পারদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মার্চের শেষ লগ্নে গরমের দাপট আরও জোরদার। দু’এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি মিলল না পুরুলিয়ায়। ২৮ মার্চ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৩২ মিলিমিটার। কাশিপুরে ২.০ মিমি ও পাড়ায় ২.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলার বাকি ১১টি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির দেখা মেলেনি।

সকাল থেকেই ছিল রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে। দুপুরের দিকে গরমের অস্বস্তি চরমে পৌঁছায়। খোলা ও পাথুরে এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা খুব স্বল্পস্থায়ী হওয়ায় তাপমাত্রার উপর তেমন প্রভাব ফেলে না। বরং আর্দ্রতা বাড়িয়ে গরমকে আরও অস্বস্তিকর করে তোলে।

Post Comment