নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শীতের দ্বিতীয় স্পেলের শুরুতেই পুরুলিয়ায় রাতের কাঁপুনি স্পষ্ট। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রিতে।
দিনের বেলায় রোদের দাপটে সামান্য উষ্ণতা থাকলেও ভোর ও রাতের দিকে কনকনে ঠান্ডা জেলাবাসীকে কাঁপিয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তুরে হাওয়ার জোর ধীরে ধীরে বাড়ছে। তার জেরেই আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও নামতে পারে। ১৭ জানুয়ারি পর্যন্ত শীতের এই দ্বিতীয় দফার দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস।





Post Comment