insta logo
Loading ...
×

দ্বিতীয় ওয়েভে ফের হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে পুরুলিয়া

দ্বিতীয় ওয়েভে ফের হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কনকনে হাড়জ্বালানো শীতের দাপটের মাঝেই পুরুলিয়ায় সামান্য উষ্ণতার ছোঁয়া। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১১ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬.৫ ডিগ্রিতে। কয়েক দিন আগের তুলনায় রাতের পারদ কিছুটা ওপরে উঠলেও শীতের প্রকোপ এখনও স্পষ্ট।

আবহাওয়াবিদদের মতে, এই উষ্ণতা খুবই সাময়িক। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকেই শুরু হতে চলেছে শীতের দ্বিতীয় স্পেল। উত্তুরে হাওয়ার জোর বাড়ার সঙ্গে সঙ্গে ফের নামবে রাতের তাপমাত্রা। রসিকজনের ভাষায়, এ বার শীত নামবে ‘ক্রিকেটের স্লগ ওভারে ব্যাটিং করার মতো’, মারকাটারি গতিতে।

পূর্বাভাস অনুযায়ী, ১৭ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। ভোর ও রাতের দিকে কুয়াশা এবং কনকনে বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করবে। ফলে সামান্য স্বস্তির পর আবারও কাঁপুনি বাড়তে চলেছে, এমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার গতি।

Post Comment