নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নতুন বছরের শুরুতেই ফের কনকনে ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া। রবিবার সকাল থেকে রোদের দেখা না মেলায় দিনের তাপমাত্রা হু হু করে নেমেছে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৪ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। তবে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ দিন পশ্চিম দিক থেকে বয়ে আসা হিলহিলে হাওয়ায় পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে। ঘন কুয়াশা আর সূর্যের অনুপস্থিতিতে সকাল থেকেই শীতের দাপট টের পেয়েছেন জেলাবাসী। আবহাওয়াবিদদের মতে, উত্তর ভারতের উপর সক্রিয় হওয়া আবহাওয়ার প্রভাবে আগামী কয়েক দিনে পুরুলিয়ায় রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও কিছুটা কমতে পারে। ফলে আপাতত শীতের হাত থেকে রেহাই নেই বলেই ইঙ্গিত।

Post Comment