নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নতুন বছরের শুরুতেই পুরুলিয়ায় শীতের কনকনে ভাব কিছুটা হলেও হালকা। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি।
আবহাওয়াবিদদের মতে, উত্তর ভারতের উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আপাতত দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে সকালের দিকে শীতের অনুভূতি এখনও টের পাচ্ছেন জেলার মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, এই উষ্ণতা সাময়িক। কয়েক দিনের মধ্যেই ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে।

Post Comment