insta logo
Loading ...
×

নতুন বছরেই উধাও হবে শীত? কী বলছে আবহাওয়া অফিস?

নতুন বছরেই উধাও হবে শীত? কী বলছে আবহাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বড়দিন পেরোতেই পুরুলিয়ায় শীতের দাপট আরও স্পষ্ট। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২৫ ডিসেম্বর জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.০ ডিগ্রিতে। পরের দিন, ২৬ ডিসেম্বরেও শুষ্ক আবহাওয়া বজায় ছিল। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা আরও কমে ২১.২ ডিগ্রিতে দাঁড়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের মতে, আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তাতে শীতের অনুভূতি খুব একটা কমবে না। মোটের উপর আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, শনিবার আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শুধু রাত নয়, দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীতের দাপট আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই ইঙ্গিত আবহবিদদের।

Post Comment