insta logo
Loading ...
×

মরশুমের শীতলতম দিন, হেমন্তের অরণ্যেই শীতের ছোঁয়া

মরশুমের শীতলতম দিন, হেমন্তের অরণ্যেই শীতের ছোঁয়া

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ক্রমশ নামছে পারদ। নভেম্বরের শুরুতেই পুরুলিয়ায় শীতের আমেজ স্পষ্ট। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের জেরে পশ্চিমাঞ্চলে এ বছর শীতের দাপট আরও বাড়তে পারে। জেলার পশ্চিমাঞ্চলীয় ব্লকগুলিতে মঙ্গলবার থেকেই আরও পারদের পতন লক্ষ্য করা যাবে।

পুরুলিয়ার আবহাওয়ার ইতিহাস বলছে, ডিসেম্বর-জানুয়ারিতে পারদ প্রায়ই ৬-৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করে। কখনও আবার ৪ ডিগ্রিতেও নেমে আসে। ফলে নভেম্বরের এই প্রথম দিকেই এমন পারদ পতন শীতপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে।

Post Comment