insta logo
Loading ...
×

জলের অভাবে শুকনো বান্দোয়ান

জলের অভাবে শুকনো বান্দোয়ান

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

শীত শেষেও পানীয় জলের সংকট। কয়েক মাস ধরে বন্ধ রয়েছে টাইম কলের জল সরবরাহ। ক্ষোভে ফুঁসছে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লক সদর। স্থানীয় মানুষজন বলছেন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর টোটকো জলাধার থেকে জল তুলে চিলা রিজার্ভারে তোলে। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন এলাকায় টাইম কলে জল দেওয়া হতো। কিন্তু কয়েক মাস ধরে বান্দোয়ান ব্লক সদরের নতুন পোস্ট অফিস,বোম্বে চক এবং বাইপাস এলাকায় একাধিক ট্যাপ কলে জল আসছে না। চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। ওই এলাকাতেই কংসাবতী দক্ষিণ বন বিভাগের কার্যালয় ও অতিথি আবাস অবস্থিত। সেখানেও জল পাওয়া যাচ্ছে না । মানুষজনের কথায়, ব্লক সদরে মাসের পর মাস ধরে কীভাবে এমন সমস্যা থেকে যেতে পারে? অন্যদিকে বান্দোয়ান ব্লক প্রশাসনের আশ্বাস, সংশ্লিষ্ট দফতরের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান হবে ।

Post Comment