পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন অভিযোগ। তাঁর অভিযোগ, পুরুলিয়ায় সভা চলাকালীন তিনি খবর পান যে সোমবার প্রায় ৩০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে, যা একেবারেই অস্বাভাবিক । অভিযোগ, অনেক আবেদনকারীর সঙ্গে বাংলার সম্পর্কই নেই। বরং তাদের নাম অন্য রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে।
নির্বাচন কমিশনের কাছে ওই সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ ও জমা পড়া ফর্মের বিস্তারিত তথ্য সামনে আনার দাবি জানান অভিষেক। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এমনটা জরুরি বলে তিনি মন্তব্য করেন।










Post Comment