insta logo
Loading ...
×

পিছিয়ে পড়া শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পিছিয়ে পড়া শিশুদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন। বলরামপুরের বেলা গ্রামে আদিবাসী শিশুদের পড়াশোনা ও ভরণপোষণের জন্য ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ইউনিটের অন্যতম অংশ পরশুরাম গুরুকুল যে উদ্যোগ নিয়েছে, সেই গুরুকুলের শিশুদের পাশে দাঁড়াতে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‌এদিন স্বেচ্ছাসেবী সংস্থার চার কর্মী শুভেন্দু ভট্টাচার্য , সৌম্যদীপ বসাক, প্রণব দাস , প্রত্যুষ সেন এই গুরুকুলের আদিবাসী শিশুদের হাতে ট্রাঙ্ক, থালা , গ্লাস, বাটি, পেন্সিল বক্স, খাতা সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এদের যাতে সার্বিক বিকাশ ঘটে, সেই কারণেই তাদের এই উদ্যোগ। বিকশিত ভারত এভাবেই গড়ে উঠবে বলে আশা রাখছেন তারা।

এই গুরুকুলের পথ চলা শুরু ২০১৯ সাল থেকে। মূলত পিছিয়ে পড়া আদিবাসী শ্রেণীর শিশুদের জন্যই এই উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী রজনীশ কুমার। ২৫-৩০ জন আদিবাসী শিশুদের এখানে রাখা হয়। তাদের পড়াশোনা ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনি। এই সমস্ত শিশুদের যাতে সার্বিক বিকাশ ঘটে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানালেন রজনীশ বাবু।‌

Post Comment