দেবীলাল মাহাত, আড়শা :
ছড়রার কাছে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা যখন চাঞ্চল্য ছড়িয়েছে, তখন খড় বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগল আড়শা ব্লকের নয়ামোড় এলাকায়। বুধবার বিকালে আড়শা গ্রাম থেকে খড় নিয়ে পুরুলিয়া যাওয়ার পথে নয়া মোড়ে রাস্তার উপরে বিদ্যুতের তারের সংযোগে আগুন ধরে যায় গাড়িটির মধ্যে। খড় বোঝাই গাড়ির মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পিকআপ ভ্যানের চালকের উপস্থিত বুদ্ধিতে বড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়িটি। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় আগুন আয়ত্তে এলেও পিকআপে থাকা খড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী রঘুনাথ মাহাত জানান, গাড়ির পেছনেই আমি আসছিলাম। হঠাৎ দেখি গাড়িতে আগুন ধরে যায়। ঘন বসতি এলাকা। বড় বিপদ হতেই পারতো।











Post Comment