অমরেশ দত্ত, মানবাজার:
প্রেমিক প্রেমিকাকে বলছে। স্ত্রী স্বামীকে বলছে। কী বলছে? হ্যাপি ভ্যালেনটাইন্স ডে। বিশ্বজুড়ে ১৪ই ফেব্রুয়ারি মানেই ভালোবাসা দিবস। মূলত নিজেদের সম্পর্ক আরও মধুর করে তোলার লক্ষ নিয়ে পালিত হয় বিশেষ দিনটি। মনের মানুষটি যে তাঁর কাছে কতটা স্পেশ্যাল, সেই অনুভূতি ব্যক্ত করার দিন আজ । যদিও এটি একটি পাশ্চাত্য সংস্কৃতি, তবুও আমাদের দেশে মর্যাদার সঙ্গে পালিত হয় ভ্যালেনটাইন্স ডে। পাশাপাশি এখন ভ্যালেন্টাইন্স দিবস ঢুকে পড়েছে বাঙালি মননেও৷ এ বিষয়ে শিক্ষক প্রশান্ত মাহাত বলেন, আমরা যদি নিজেরা ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে ভালোবাসার পেছনে ছুটতে হবে না, ভালোবাসা নিজে থেকে ধরা দেবে। আইসিডিএস সুপারভাইজার হেনা মিশ্র বলেন,সর্বোপরি নিজের মা বাবা ভাই বোন প্রত্যেককে ভালোবাসতে হবে। তবেই হবে আজকের দিনটির প্রকৃত মূল্যায়ন এবং আমাদের মানব জীবনের সার্থকতা।










Post Comment