insta logo
Loading ...
×

বোরোতে অস্বাভাবিক মৃত্যু প্রাথমিক শিক্ষকের

বোরোতে অস্বাভাবিক মৃত্যু প্রাথমিক শিক্ষকের

অমরেশ দত্ত, মানবাজার:

অস্বাভাবিক মৃত্যু হলো এক প্রাথমিক শিক্ষকের। সোমবার মানবাজার ২ নং ব্লকের দিঘি অঞ্চলের তামাখুন গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয় ও
পরিবার সূত্রে জানা গিয়েছে, তামাখুন প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক ছিলেন ওই গ্রামের বাসিন্দা উত্তমকুমার হেমব্রম(৩৭)। রবিবার রাত থেকে শারিরীক অসুস্থতা বোধ করেন তিনি। সেইসময় পরিবারের লোকজন স্থানীয় বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটায় মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিন পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ গ্রামের বাড়িতে দেহ পৌঁছাতেই ভেঙে পড়ে গোটা গ্রাম।

Post Comment