নিজস্ব প্রতিনিধি, আড়শা:
রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে দুটি পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। বুধবার আড়শা ব্লকের পুয়াড়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম থেকে পিঠাতি কবরস্থান পর্যন্ত ও কৌরাং গ্রাম থেকে পুয়াড়া গ্রাম পর্যন্ত রাস্তার কাজের সূচনা হয়।
প্রশাসন সূত্রে খবর , গোবিন্দপুর থেকে পিঠাতি ৩.৪৫ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ও কৌরাং থেকে পুয়াড়া ২.৫ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দুটি রাস্তার সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো প্রমুখ। বহুদিনের দাবি পূরণ হওয়ায় খুশি বাসিন্দারা।











Post Comment