insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বিচারাধীন ভোটারদের চূড়ান্ত অনুমোদন নিয়ে ধোঁয়াশা, ক্ষুব্ধ তৃণমূল

পুরুলিয়ায় বিচারাধীন ভোটারদের চূড়ান্ত অনুমোদন নিয়ে ধোঁয়াশা, ক্ষুব্ধ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জেলায় বিচারাধীন ভোটারের তালিকায় থাকা ৩৩ হাজারের বেশি ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জেলা প্রশাসন জানতো। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার দু’দিন পর জানা গেল প্রায় ২০ হাজারের বেশি জনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ তৃণমূল।

পুরুলিয়ায় বিচারাধীন ভোটারের তালিকায় থাকা ৩৩ হাজার ৫৭৭ জনের সকলের নিষ্পত্তি হয়ে গিয়েছিল । কিন্তু দেখা গেল কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে ১০ হাজার জনের। বাকি ২০ হাজারের বেশির অনুমোদন মিলবে কবে? সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দু’দিন পরেও উত্তর নেই কমিশনের। তবে যে ১০ হাজার ভোটারের নিষ্পত্তির পর চূড়ান্ত অনুমোদন হয়ে গিয়েছে তাদের তালিকা কেন টাঙানো হয়নি বুথে? কমিশন জানিয়েছে, বিএলওদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই লিঙ্ক খুলছে না।

কমিশনের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ পুরুলিয়া জেলা তৃণমূল। পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বিএলএ ওয়ান সুষেণ চন্দ্র মাঝি বলেন, “এটা কমিশন? নাকি বিজেপিকে বাংলা দখল করিয়ে দেওয়ার এজেন্ট? সাধারন মানুষকে শুধু হয়রানি করাচ্ছে। ভোট দিয়ে তার জবাব দেবে আম জনতা।”

Post Comment