insta logo
Loading ...
×

সাইকেলে মদ! পুলিশের হাতে ধৃত ২

সাইকেলে মদ! পুলিশের হাতে ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর ও বলরামপুর :

অবৈধ মদের কারবার রুখতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ ও চোলাই উদ্ধার করল পুলিশ। রঘুনাথপুর থানার তালসাকড়া গ্রামে এক অভিযানে ৫৬ বোতল দেশি মদসহ সোমনাথ গরাই নামে এক যুবককে গ্রেফতার করা হয়। অন্যদিকে বলরামপুর থানার গাতাডি ফুটবল মাঠের কাছে সাইকেলে করে নিয়ে যাওয়া ৬০ লিটার চোলাই মদসহ মালতী মাঝি নামে এক মহিলাকে আটক করা হয়। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুই ঘটনায়ই পুলিশ আলাদা আলাদা মামলা রুজু করেছে‌।

Post Comment