insta logo
Loading ...
×

চাষের জমিতে ঘাপটি মেরে তুতুর, খেয়ে নিল আস্ত হাঁড়িচাঁচা

চাষের জমিতে ঘাপটি মেরে তুতুর, খেয়ে নিল আস্ত হাঁড়িচাঁচা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: চাষের জমিতে ঘাপটি মেরে থেকে হাঁড়িচাচা পাখি সাবাড় করল একটি তুতুর। বাঘমুন্ডির নোয়াডি গ্রামের একটি চাষের জমিতে আশ্রয় নিয়েছিল ওই সাপ। তুতুর এমনিতেই খুব শান্ত। বিষহীন এই সর্প একেবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে। তার পাশ দিয়ে কিছু চলে গেলেও কোন সাড়া দেয় না। এটাই তুতুর সাপের শিকার করার কৌশল। আর এই কৌশলেই তার কাছে আসা ওই পাখিকে ধরে খেয়ে নেয়। ময়ালের মতো খানিকটা দেখতে ওই সাপকে দেখে ওই দিন বিভ্রান্তি ছড়ায়। পরে অবশ্য কাছাকাছি গিয়ে কৃষক সহ এলাকার মানুষ জানতে পারেন সাপটি তুতুর। তারপর সকলে মিলে তাকে উদ্ধার করে দুয়ারসিনি জঙ্গলে ছেড়ে দেয়।

Post Comment