insta logo
Loading ...
×

পরীক্ষার্থীদের পাশে ট্রাস্ট

পরীক্ষার্থীদের পাশে ট্রাস্ট

অমরেশ দত্ত, রঘুনাথপুর:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল এএন চ্যারিটেবল ট্রাস্ট।ট্রাস্টের পক্ষ থেকে বুধবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২নং ব্লকের মৌতোড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পরিশ্রুত জলের বোতল তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন এএন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্যা চৈতালি মুখার্জি, সেক ইউনুস, মিঠু মুখার্জী সহ জেলা কমিটির সদস্যবৃন্দ, রঘুনাথপুর ২নং ব্লকের সদস্যা মিতালী মুখার্জী সহ বিশিষ্টজনেরা। এদিন জলের বোতল পেয়ে খুশি পরীক্ষার্থীরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Post Comment