নিজস্ব প্রতিনিধি, টামনা:
চলন্ত ট্রাকে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার টামনা মোড় সংলগ্ন এলাকায়। স্পঞ্জ আয়রন বোঝাই একটি ট্রাক গন্তব্যের দিকে যাওয়ার সময় আচমকাই গাড়ির পেছনের চাকায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের একাংশে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ।
দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত ঘর্ষণ বা যান্ত্রিক ত্রুটির কারণে চাকা গরম হয়ে আগুন লাগতে পারে।









Post Comment