বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
ভোটার তালিকা হাতে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই করবে তৃণমূল। স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শাসকদল নিয়েছে এমন প্রস্তুতি। সোমবার বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার তালিকা যাচাই অভিযানের ব্লকস্তরের কর্মসূচি অনুষ্ঠিত হল বলরামপুর শহরের একটি বেসরকারি ধর্মশালায়। অঞ্চল সভাপতি এবং বুথ কর্মীদের নিয়ে করা হল বৈঠক।
উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি গৌতম মাহাতো, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার, ব্লকের যুব তৃণমূল সভাপতি সুপ্রিয় মুখার্জি সহ সমস্ত অঞ্চল সভাপতি, বুথ সভাপতি ও অন্যান্য দলীয় সদস্যবৃন্দ।
ভোটার তালিকা সংক্রান্ত যে নির্দেশ সুপ্রিমো দিয়েছেন, সে সব বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটারের খোঁজ, ভোটার তালিকায় কারচুপি রুখতে কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দেওয়া হয়। সভায় দলীয় কর্মীদের প্রতিটি বুথ স্তরে আরও সক্রিয় হয়ে কাজ করার বার্তা দেন নেতারা। পাশাপাশি পর্যবেক্ষণের কাজ শুরু করার জন্য সভায় উপস্থিত অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিদের হাতে তুলে দেওয়া হয় ভোটার তালিকা।











Post Comment