insta logo
Loading ...
×

তৃণমূলের লক্ষ্য ৯-০, প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

তৃণমূলের লক্ষ্য ৯-০, প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

পুরুলিয়া জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সাংবাদিক সম্মেলন করল জেলা তৃণমূল কংগ্রেস। দলের পক্ষে আত্মবিশ্বাসের সুর শোনা গেলো জেলা সভাপতি রাজীবলোচন সরেনের কণ্ঠে। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে পুরুলিয়ার সবকটি আসনেই জয়লাভ করবে তৃণমূল—ফল হবে “৯-০”।

তিনি বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত ভেবেচিন্তে প্রার্থী নির্বাচন করেছে। প্রতিটি কেন্দ্রে এমন প্রার্থী দেওয়া হয়েছে, যাঁরা মানুষের সঙ্গে যুক্ত, এলাকার সমস্যা বোঝেন এবং উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। আমরা নিশ্চিত, সাধারণ মানুষ আবারও তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন।”

তিনি আরও বলেন, “ বিরোধীরা মিথ্যা প্রচার চালালেও মানুষ তা গ্রহণ করছেন না। ” রাজীবলোচন দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেন। বলেন, “দলে থেকে বিরোধিতা বরদাস্ত নয়।”

দলের বহু প্রাক্তন কাউন্সিলারকে সুজয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরোতে দেখা যায়নি। বিষয়টি যে দলের নজরে রয়েছে তাও ঠারেঠোরে বুঝিয়ে দেন জেলা সভাপতি।

Post Comment