insta logo
Loading ...
×

বাইক মিছিল করে গ্যাসের দাম ও ভোটার তালিকা ইস্যুতে সরব তৃণমূল

বাইক মিছিল করে গ্যাসের দাম ও ভোটার তালিকা ইস্যুতে সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বাইক মিছিল করে গ্যাসের দাম ও ভোটার তালিকা ইস্যুতে সরব তৃণমূল সোমবার পুরুলিয়ার জেলার বলরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের অংশগ্রহণে রাজনৈতিক কর্মসূচিটি এলাকায় যথেষ্ট নজর কেড়েছে।
স্থানীয় নেতৃত্বের দাবি, সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করছে। পাশাপাশি ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের অসুবিধার অভিযোগও সামনে আসছে বলে তারা জানান। এই দুটি বিষয়কে সামনে রেখেই প্রতিবাদ কর্মসূচি হিসেবে বাইক মিছিলের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো এবং পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সানি মুখার্জী। তাঁদের সঙ্গে বিভিন্ন অঞ্চল সভাপতি, স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন।নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করাই এই কর্মসূচির উদ্দেশ্য। সেই কারণে ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে বাইক মিছিলের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মিছিলটি তেঁতলোসহ ব্লকের একাধিক এলাকায় পরিক্রমা করে শেষ হয়।

Post Comment