নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মানবাজার বিধানসভার অন্তর্গত হুড়ায় তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে জোরকদমে প্রচার । হুড়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে মাগুড়িয়া ও লালপুরে বাদ্যযন্ত্র বাজিয়ে জমজমাটভাবে প্রচার চালানো হয়। শুক্রবার এই প্রচারে উপস্থিত ছিলেন হুড়ার তৃণমূল নেতা প্রসেনজিৎ মাহাতো। তাঁর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা মিছিল করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন চান।
ঢাক-বাজনা বাদ্যযন্ত্র ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।জনসংযোগের মাধ্যমে এলাকায় প্রচারের পরিবেশ বেশ জমজমাট হয়ে ওঠে।









Post Comment